মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ওরিয়ন ইনফিউশনের ১৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন

গেলসপ্তাহে (১৪ জানুয়ারি-১৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৭ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এ সময় লেনদেনের শীর্ষ উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ১ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৬ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৯৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ৮৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮৬ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার, বিচ হ্যাচারিরর ৭৭ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ৯০ লাখ টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার এবং পাওয়ার গ্রীডের ৭১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *