বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৭৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯২ টাকা ৫ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *