কনফিডেন্স সিমেন্টের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা বা ৬ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৪ শতাংশ। আর ১ টাকা বা ৪ দশমিক ৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিউ লাইন ক্লোথিংস, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফাইন্যান্স, সোনার বাংলা ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেডের দর কমেছে।
