কপারটেকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৬ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪৬ পয়সা।
