কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর এজেন্সী অফিসের শুভ উদ্বোধন
২৮ ফেব্রুয়ারী ২০২৫ শুক্রবার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর এজেন্সী অফিসের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি ও হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান। সভার সভাপতিত্ব করেন ডেপুটি প্রজেক্ট হেড জনাব সাকিল আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ জনাব শিরীন বকুল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
