সোমবার, জুলাই ২৭, ২০২৬
এক্সক্লুসিভ

কে অ্যান্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাবববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৬ টাকা ১৭ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *