শনিবার, মে ২৩, ২০২৬
আজকের সংবাদ

ক্রেডিট রেটিংয়র প্রকাশ তালিকাভুক্ত ২ কোম্পানি

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ক্রেডিট রেটিং পুনর্বহাল করেছে।
ক্র্যাব জানিয়েছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি সার্ভেইলেন্স রেটিং “এএএ” বহাল রাখা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে। এ মূল্যায়নের ক্ষেত্রে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্যদিকে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের দীর্ঘমেয়াদে “এএএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং বহাল রেখেছে ক্র্যাব। পাশাপাশি কোম্পানিটির আউটলুকও স্থিতিশীল রাখা হয়েছে। এ রেটিং নির্ধারণে ২০২৩, ২০২৪ ও ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *