বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

ক্রেডিট রেটিং নির্ণয় পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং এসকে ট্রিমস লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, তাকাফুল ইন্স্যুরেন্সকে দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। তাকাফুল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে কোম্পানির এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, এসকে ট্রিমস দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং পেয়েছে। এই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানির এ রেটিং ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের জন্য এসকে ট্রিমস-এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *