খসড়া আইপিও রুলসের বিষয়ে অংশীজনদের সাথে বিএসইসির বৈঠক প্রসঙ্গে
অদ্য ২৫ নভেম্বর ২০২৫ তারিখে খসড়া ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ এর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে পুঁজিবাজার অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে দুপুর ১:৩০ ঘটিকায় বৈঠকটি শুরু হয়। বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকটিতে পুঁজিবাজারের অংশীজনদের সাথে খসড়া ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন, ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বিএপিএলসি’র পরিচালক ও নির্বাহী সদস্য মো. কায়সার হামিদ, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ভিআইপবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও শহীদুল ইসলাম, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এ মামুন ও মোঃ খালেদ হাসান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাফিজ আল তারিক, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব প্রাইমারি মার্কেট শাহ রাকিব খান, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ, শান্তা ইকুইটি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবায়েত-ই-ফেরদৌস, বিএসইসির নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ ও মোঃ মাহবুবের রহমান চৌধুরী এবং বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর পক্ষে
মোঃ আবুল কালাম
পরিচালক ও মুখপাত্র
