বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত। বিদায়ী সপ্তাহে এই খাতে ডিএসইর মোট লেনদেন ছিল ২২.৩ শতাংশ। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, খাতভিত্তিক লেনদেনে সাধারণ বীমার অবদান ২২ দশমিক ৩ শতাংশ। এছাড়া ১৪ দশমিক ৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য খাত। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত, লেনদেনে এ খাতের অবদান ১২ শতাংশ।

তালিকার অন্যান্য খাতের মধ্যে রয়েছে জীবন বীমা ১০.৫ শতাংশ, টেক্সটাইল ৮ শতাংশ, ইঞ্জিনিয়ারিং ৫ দশমিক ৮ শতাংশ, আইটি ৪ দশমিক ৮ শতাংশ, ভ্রমণ ৪ দশমিক ৬ শতাংশ, ফার্মা ৪ দশমিক ৫ শতাংশ, ট্যানারি ২ শতাংশ ৪ শতাংশ, ব্যাংকিং খাতে ২ দশমিক ২ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২ দশমিক ১ শতাংশ। , সিমেন্ট খাতে ১.৭ শতাংশ, কাগজ খাতে ১.৪ শতাংশ, সেবা খাতে ১.১ শতাংশ, সিরামিক খাতে ৯.৯ শতাংশ, পাট খাতে ৪.৪ শতাংশ, আর্থিক ও মিউচুয়াল ফান্ডে ১.১ শতাংশ লেনদেন হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে ডিসইতে ২২টি সেক্টরে ৬৫৪টি কোম্পানি নিবন্ধিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *