বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

গত সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৩জুলাই-২৭জুলাই)  দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২২.৭৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮০ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৯ লাখ ৮ হাজার টাকা।

গেইনারের পরের স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ। গত সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫১ কোটি ৬ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ২১ লাখ টাকা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৯০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৮ লাখ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রিপাবলিক ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *