গত সপ্তাহে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
মেঘনা পেট্রোলিয়াম: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আনোয়ার গ্যালভানাইজিং: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ইস্টার্ন ক্যাবলস: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
