রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তথ্য উপেক্ষা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভার সময়সূচী সংক্রান্ত তথ্যটি আজ ডিএসইর ওয়েবসাইটে প্রচার করা হয়। তবে অজান্তেই এ তথ্যটি প্রকাশ করা হয়েছে জানিয়ে এ সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

উল্লেখ, আগামী ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় ফান্ডটির গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে তথ্য প্রকাশ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *