বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামীকাল ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *