মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

গোল্ডেন সনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩৩০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৮ মার্চ) গোল্ডেন সনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৩৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল, এসএস স্টিল, ওরিয়ন ইনফিউশন, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, মনোস্পুল পেপার, তুং হাই নিটিং এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *