বুধবার, জুলাই ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

বোর্ড সভার তারিখ জানাল ৮ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (িডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার সিমেন্ট, এপেক্স ফুটওয়্যার, মতিন স্পিনিং, ওয়ালটন এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৩ নভেম্বর, ইন্ট্রাকোর ১২ নভেম্বর, মেঘনা পেট্রোলিয়ামের ১১ নভেম্বর, প্রিমিয়ার সিমেন্টের ৯ নভেম্বর, এপেক্স ফুটওয়্যারের ১২ নভেম্বর, মতিন স্পিনিংয়ের ১৩ নভেম্বর, ওয়ালটনের ১১ নভেম্বর এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আর ইন্ট্রাকো, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার সিমেন্ট, এপেক্স ফুটওয়্যার, মতিন স্পিনিং, ওয়ালটন ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভায় ইপিএস প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *