বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

গ্রামীণফোনের ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২২ আগস্ট) গ্রামীণফোনের ৮৪ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের আজ ৩৬ কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল, রবি, বিএটিবিসি, ইউসিবি, ইউনিলিভার, আইএফআইসি ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *