বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৫১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। আর ১৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলেম্পিক ইন্ডাস্ট্রিস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *