বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী পেপার।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সালভো কেমিক্যাল, লিবরা ইনফিউশন, এএফসি এগ্রো, পেপার প্রসেসিং, ওরিয়ন ফার্মা, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *