শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

গ্লোবাল হেভি কেমিক্যালের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১০১টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলসের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫ দশমিক ১৩ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, অলিম্পিক এক্সেসরিজ, তাল্লু স্পিনিং, ইসলামী ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *