বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে একমি পেস্টিসাইডস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে যাওয়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর বেড়েছে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মাইডাস ফাইন্যান্সিং, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ঢাকা ডাইং, ন্যাশনাল হাউজিং এবং প্যাসফিক ডেনিমস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *