বৃহস্পতিবার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ৫৮ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকার।
৩৩ কোটি ৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইভিন্স টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, মালেক স্পিনিং, কর্ণফুলী ইন্সুরেন্স, আফতাব অটোমোবাইলস এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
