বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কমে ৫ শতাংশে নামতে পারে: গভর্নর

চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক–গভর্নর আহসান এইচ মনসুর এ আশা প্রকাশ করেন।
গভর্নর বলেন, ২০২৪ সালে মূল্যস্ফীতি ১২ শতাংশের বেশি হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ের প্রবণতা আশাব্যঞ্জক। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে এবং সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২ শতাংশে। এই ধারা অব্যাহত থাকলে তা ৫ শতাংশে নামানো সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
নীতিসূদহার কমানোর বিষয়ে তিনি বলেন, সুদের প্রকৃত হার ইতিবাচক না থাকলে হার কমানো সম্ভব নয়। বৈদেশিক ঋণ কমাতে হলে প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরী
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কার্যকর মূল্যস্ফীতি ব্যবস্থাপনা বিনিময় হার স্থিতিশীল রাখতে, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, হঠাৎ প্রশাসনিক খরচ কমানোর চেষ্টা উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং মুদ্রাবাজারে অস্থিতিশীলতা বাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *