মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

চলতি সপ্তাহে আসছে ১০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, বার্জার প্ইেন্টস, ইসলামিক ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আর বার্জার পেইন্টস ৩১ মার্চ‘২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং বে-লিজিং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে।
কোম্পানিগুলোর মধ্যে ২৯ জুন বে-লিজিং, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, সানলাইফ ইন্স্যুরেন্স, ন্যশানাল হাউজিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
আর ৩০ জুন বার্জার পেইন্টস, ইসলামিক ফাইন্যান্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *