চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে ১৬ কোম্পানি
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আইটিসি, এপেক্স ট্যানারি, ডেসকো, ডিবিএইচ ফাইন্যান্স, ফারইস্ট নিটিং, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, বিডি ল্যাম্পস, নাহি অ্যালুমিনিয়াম, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, ওয়াইম্যাক্স, সালভো কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রেনেটা।
সভায় কোম্পানিগুলোর মধ্যে- আইটিসি, এপেক্স ট্যানারি, ডেসকো, ফারইস্ট নিটিং, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, বিডি ল্যাম্পস, নাহি অ্যালুমিনিয়াম, বিকন ফার্মাসিউটিক্যালস, ওয়াইম্যাক্স, সালভো কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রেনেটা ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবো।
একই সভায় বিডি ল্যাম্পস ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, ডিবিএইচ ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-
১১ অক্টোবর
এদিন বিকাল সাড়ে ৩টায় আইটিসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
১২ অক্টোবর
এদিন বিকাল সাড়ে ৪টায় এপেক্স ট্যানারি এং ৫টায় ডেসকোর বোর্ড অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর
এদিন বিকাল সোয়া ৪টায় ডিবিএইচ ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
১৪ অক্টোবর
এদিন বিকাল ৩টায় বিডি ল্যাম্পস, ফারইস্ট নিটিং ইউনাইটেড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, বিকাল ৪টায় বিএসআরএম স্টিল ও নাহি অ্যালুমিনিয়ম এবং ৫টায় বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
১৫ অক্টোবর
এদিন দুপুর সোয়া ২টায় সালভো কেমিক্যাল, বিকাল সাড়ে ৩টায় বিকন ফার্মা ও বাংলাদেশ সামেরিন ক্যাবলস এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াম্যাক্স ইলেক্ট্রোডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর
এদিন দুপুর সাড়ে ১২টায় রেনেটার বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
