ছয় কার্যদিবসের পর সামান্য উথান পুঁজিবাজার
পুঁজিবাজার প্রেস.কম : দেশের শেয়ারবাজারে গত ৬ কার্যদিবসের টানা পতনের পর বৃহস্পতিবার (২৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬৩৮ পয়েন্টে। যা বুধবার ৬৩ পয়েন্ট, মঙ্গলবার ৪১ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ১০ পয়েন্ট, শনিবার ৩৮ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৬ পয়েন্ট কমেছিল। এই ৬ কার্যদিবসে সূচক কমে ১৮৫ পয়েন্ট।
গত ৬ কার্যদিবসের ১৮৫ পয়েন্টের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ১১ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গিয়েছিল। অর্থাৎ গতকালকের সূচকটি বিগত ৪ বছর সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছিল। এর আগে সর্বশেষ ২০২০ সালের ১০ আগস্ট সূচকটি গতকালকের তুলনায় কম ছিল।
বুধবার ডিএসইতে ২৪৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৬৪ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৭ লাখ টাকার বা ৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২২ টি বা ৫৫.৭৮ শতাংশের। আর দর কমেছে ৯৯ টি বা ২৪.৮৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.৩৫ শতাংশের।
