পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (১৯ নভেম্বর) ফু-ওয়াং সিরামিকের ৪৫ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের আজ ২০ কোটি ৮৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।
রবিবার অন্যান্য শীর্ষ-পারফর্মিং কোম্পানিগুলি হল ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স, প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমারস, মুন্নু সিরামিকস এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
