বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স
তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের জন্য বিনিয়োগকারীদের কাছে তার লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। পর্যালোচনাধীন সময়ে কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
