বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
কোম্পানি সংবাদ

বিডি সার্ভিসেসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৭৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩১ টাকা ৫৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *