বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসই লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ২০৪ কোটি টাকা লেনদেন হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমছে। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ২০৪ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর সব সূচকে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ রোববার (১৯ নভেম্বর) ডিএসই লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে।

মূল সূচকের পাশাপাশি, শরীয়াহ সূচক বা ‘ডিএসিএস’ ৪.১৯ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ৫.৫৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৫ এবং ২১১৩পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচনাকালে ডিএসইতে মোট ২০৪ কোটি ৪০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৫৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১১৩টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *