বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

ছেলেকে শেয়ার উপহার দেবেন লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম তার ছেলে আবরার আনাম চৌধুরীকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) এক কোটি ৮০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করেন।
ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *