সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া বেক্সিমকোর ১ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৬৬ লাখ ২৪ হাজার এবং তৃতীয় অবস্থানে থাকা বিচ হ্যাচারির ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *