সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সিমকো, আলহাজ্ব টেক্সটাইল, বিচ হ্যাচরি এবং শাইনপুকুর সিরামিক। আজ এই চার প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন কোম্পানিটির ১ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৬৬লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।
এছাড়া শাইনপুকুর সিরামিকের ১ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *