পুঁজিবাজারে বিদ্যমান জটিলতা দূর করতে রুলস চূড়ান্ত হওয়ার অপেক্ষায় না থেকে আগেই সমাধান’ ডিএসই চেয়ারম্যান ‘
পুঁজিবাজার প্রেস.কম : দিল যে কত বড় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, পুঁজিবাজারে বিদ্যমান জটিলতা দূর করতে রুলস চূড়ান্ত হওয়ার অপেক্ষায় না থেকে আগেই সমাধান খুঁজতে হবে। সমস্যাকালীন সময়ে বাজারের ‘দরজা-জানালা’ বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দূর করতেই আগাম প্রস্তুতি জরুরি বলে তিনি মনে করেন।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মমিনুল ইসলাম বলেন, “আমাদের বাজারে ভালো কোম্পানির সংখ্যা কম। তালিকাভুক্তিতে আগ্রহ বাড়াতে এমন রুলস প্রয়োজন, যা ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে উৎসাহিত করবে।”
তিনি আরও বলেন, পুঁজিবাজারে নানা ধরনের সমস্যার কারণে সম্ভাবনাময় ও শক্তিশালী কোম্পানিগুলো এখনো তালিকাভুক্ত হয়নি। এসব জটিলতা চিহ্নিত করতে এবং সমাধান বের করতে স্টেকহোল্ডারদের সঙ্গে আগেভাগেই আলোচনার গুরুত্ব রয়েছে।
বৈঠকে বিএমবিএ, বিএপিএলসি, বিজিএমইএ, ডিসিসিআই, বিএপিআইসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
