জমি কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স
সূত্র অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে জমি কিনতে চেয়েছিলো গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড রাজধানীর গুলশানে ১২.৮৯ শতাংশ । কিন্তু বিক্রেতার অপারগতা প্রকাশে আপাতত জমিটি কেনা হচ্ছে না।
শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড জমি কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, গতকাল শেয়ারবাজারে কোম্পানিটি লেনদেন শেষ করেছে ৭০ টাকা ৫০ পয়সা। আজকে একই দরে লেনদেন শুরু করলেও সকাল ১১টা ১৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
