বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

জমি বিক্রি করবে ইনটেক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ তারাকান্দা ময়মনসিংহে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। গত ২১ ডিসেম্বর কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পর্ষদ সভায় ময়মনসিংহের মাছের খামার লিজ দেওয়ার পরিবর্তে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এই টাকা দিয়ে ব্যবসায়িক ঋণ এবং ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, ইনটেকের পর্ষদ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা আজম আলীকে মাছের খামার কেনার জন্য আগ্রহী ক্রেতা খুঁজতে বলা হয়েছে।

কোম্পানিটি ১ হাজার ৮৪৯ ডেসিমেল জমি বিক্রি করবে সর্বোচ্চ দামে। এই জমি বিক্রির অর্থ কোম্পানিটি ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *