বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

জিকিউ বলপেনের এমডি, সিএফও এবং সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে নিয়োগ পেয়েছেন উজ্জল কুমার সাহা।

আর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসাবে কাজল মৃধা এবং কোম্পানি সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন এ এম এরশাদ।

কোম্পানিটি জানিয়েছে, তাঁরা গতকাল ০৬ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *