জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৩ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১২০ টাকা ৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
