বুধবার, এপ্রিল ২২, ২০২৬
অর্থনীতি

জুলাই-আগস্টে পোশাক রপ্তানি বেড়েছে ১২.৪৬ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই-আগস্টে পোশাক রপ্তানি ১২ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৭ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ৭.১১ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জুলাই-আগস্ট ২০২৩-এর জন্য পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $৭.৮৮ বিলিয়ন। পোশাক খাতে $৭.৯৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৬ শতাংশ বেশি।

ইপিবি তথ্য অনুযায়ী, নিটওয়্যারের রপ্তানি ছিল $৪.৫৮ বিলিয়ন, যেখানে বোনা পোশাকের রপ্তানি ছিল $৩.৪২ বিলিয়ন। যা আগের বছরের তুলনায় যথাক্রমে ১৭.২ শতাংশ এবং ৬.৮৬ শতাংশ বেড়েছে।

পোশাক রপ্তানির পাশাপাশি জুলাই ও আগস্ট দুই মাসে উৎপাদন পণ্যে ৯ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে, রাসায়নিক পণ্যে ২৫.৫৩ শতাংশ এবং বিশেষায়িত টেক্সটাইলে ২০.৭৩ শতাংশ।

অন্যদিকে কৃষি, চামড়া ও পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। গত অর্থবছরের জুলাই-আগস্টের তুলনায় চলতি বছরের একই সময়ে যথাক্রমে ০.৮০ শতাংশ, ১২.৭৩ শতাংশ এবং ১০.৩১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *