বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

জেড ক্যাটাগরিতে দুই কোম্পানি

জেড ক্যাটাগরিতে দুই কোম্পানি করেসপন্ডেন্ট২২ সেপ্টেম্বর ২০২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- জাহিন স্পিনিং ও বারাকা পাওয়ার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি দুইটির উৎপাদন ৬ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় সিকিউরিটিজ আইনে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর থেকে কোম্পানি ২টি জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *