মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

জেনিথ লাইফের আগ্রাবাদ স্মার্ট সেলস অফিস উদ্ধোধন

জেনিথ ইসলামী লাইফের নতুন স্মার্ট সেল্‌ অফিসের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম আগ্রাবাদের দেলোয়ার ভবনের ৫ম তলায় এ অফিসের উদ্ধোধন করা হয়।
সভায় কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ইজি হেলথ বাংলাদেশের পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা এবং জেনিথ ইসলামী লাইফের শুভানুধ্যায়ী মোহাম্মদ সাজিদুল আনোয়ার।
এছাড়া, সভায় এসভিপি ও ইনচার্জ (কাষ্টমার সার্ভিস) মোহাম্মদ শাহদাত হোসেন, এসভিপি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মোহাম্মদ নিজাম উদ্দিন, এসএম মো. মনির হোসেন, এসএম মো. আব্দুল্লাহ আল হোসাইন, এসএম মো. বদিউজ্জামান (সেলিম), এএসএম নুর ইসলাম হিরু সহ প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *