বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

টপটেন লুজারের ৮টিই ‘এ’ ক্যাটাগরির শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৭টির শেয়ারদর কমেছে। এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টিই শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানির শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএসইর টপটেন লুজার তালিকায় শীর্ষে রয়েছে ‘এ’ ক্যাটাগরির শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর আজ ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৭৭ শতাংশ। আর ৭ দশমিক ০২ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিন ডিএসইতে টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, উসমানীয়া গ্লাস, লিন্ডে বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, তমিজউদ্দিন টেক্সটাইল, তাকাফুল ইন্স্যুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *