টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সদ্য পুঁজিবাজারে আসা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩১ পয়সা। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, গত বছর একই সময়ে ১ টাকা ৯০ পয়সা ছিল। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৫১ পয়সা।
