ট্রাস্ট ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-২৩শে সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-২৩ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৮ পয়সা।
অন্যদিকে, ৯ মাসে (জানুয়ারি,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.২৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৭ পয়সা।
