ডিএসইতে আজকে প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৫ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন চলছে। তবে ডিএসইতে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ১৬৫ কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (১৩ নভেম্বর) ডিএসই লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে।
প্রধান সূচকগুলির সাথে, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১.৬৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪.৮১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৭ এবং ২১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এই সময়ে মোট ১৬৫ কোটি ২৪ লাখ শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৮০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং কমেছে ৬৭টি কোম্পানির। আর অপরিবর্তিত রয়েছে ১১৯টি কোম্পানির শেয়ার দর।
