প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ আমরা নেটওয়ার্কসের
আমরা নেটওয়ার্কস লিমিটেড, একটি তালিকাভুক্ত কোম্পানি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের জন্য তার অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে৷ এই তথ্য কোম্পানি সূত্র থেকে জানা গেছে৷
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছেএর৩৮ টাকা ২৫ পয়সা।
