বুধবার, জুলাই ২২, ২০২৬
এক্সক্লুসিভ

সুচক কমলে ও ডিএসইতে আজ ৪৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন বেড়েছে ৯ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (২০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬,২২৬ পয়েন্টে।

এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২.৭১ পয়েন্ট কমে ১৩৫১ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪.৮২ পয়েন্ট কমে ২১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি কোম্পানির দাম বেড়েছে এবং ১২৪টি কোম্পানির দাম কমেছে। এছাড়া ১৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *