ডিএসইতে ঊর্ধ্বমুখী লেনদেন দেড় ঘণ্টায় লেনদেন ১৬৯ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী লেনদেন চলছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬ কোটি ৯০ লাখ টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ পয়েন্টে।
অন্যান্য সূচকের মধ্যে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ডিএসইতে ১৬৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১১২টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩৭টি কোম্পানির শেয়ার।
