শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে কমেছে পিই রেশিও

বিদায়ী সপ্তাহে (০১ সেপ্টেম্বর -০৫ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কম বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে।
তবে দেশের শেয়ারবাজারের শেয়ারদর এখন এমনিতেই তলানিতে অবস্থান করছে। যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য ঝুঁকিমুক্ত।
বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১ দশমিক ২৮ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ১১ দশমিক ০১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০ দশমিক ২৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *