× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দরপতনের শীর্ষে পিপলস লিজিং

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৪.৩৫ শতাংশ, দাঁড়িয়েছে ৮ টাকা ৮০ পয়সায়।

আর ৫ টাকা ৮০ পয়সা বা ৪.২৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মতিন স্পিনিং মিলস, দিনশেষে যার দর দাঁড়ায় ১৩০ টাকায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৪.২৩ শতাংশ, ফেকডিল ৩.৮৮ শতাংশ, নূরানী ডাইং এন্ড সোয়েটার ৩.৮৫ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৩.৮১ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৩.৫৭ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৩.২৫ শতাংশ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৩.১৩ শতাংশ কমেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *